ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

153

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা, ৬৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রুজু হয়েছে।

পূর্বের খবরযাত্রাবাড়ীমুখী সব সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
পরবর্তি খবরঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কম