ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

136

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৬০ গ্রাম গাঁজা, ৬৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

পূর্বের খবরভয়াবহ যানজটে নাকাল নগরবাসী, কোন পথে ঢাকা?
পরবর্তি খবরঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু