টি-২০ বিশ্বকাপের বছরে ওয়ানডে সিরিজে সমস্যা দেখেন না শান্ত

160

খেলাধূলা ডেস্ক:

আর মাত্র তিনমাস পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সব দলের সাথে টিম বাংলাদেশের প্রস্তুতিতেও এখন অগ্রাধিকার ও বাড়তি গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু এই সময়ের মধ্যে আবার বেশ কিছু ওয়ানডেও খেলবে বাংলাদেশ।

আগামীকাল বুধবার থেকেই বন্দরনগরী চট্টগ্রামে শ্রীলঙ্কার সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসতিনেক আগে বেশি বেশি টি-টোয়েন্টি ম্যাচ না খেলে ওয়ানডে খেলার কার্যকারিতা কী? লঙ্কানদের সাথে ওয়ানডে সিরিজ কতটা ইতিবাচক ভূমিকা রাখবে? কী ভাবছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত?

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কথা বলতে এসে সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে শান্ত বোঝানোর চেষ্টা করলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও অন্য ফরম্যাটের খেলাও কিন্তু বন্ধ থাকবে না। সেগুলোও খেলতে হবে। অন্য দলগুলোও তাই করছে। তাই টাইগার অধিনায়কের মনে হয়, ‘এটা খুব প্রভাব ফেলে না।’

তার ভাষায়, ‘এই জিনিসটা আমরা সবাই মানিয়ে নিয়েছি। গত চার-পাঁচ বছর ক্রিকেট এভাবেই এগোচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য সিরিজ থাকে। প্রস্তুতির সুযোগ থাকে, সময়ও থাকে। মানসিকভাবে সবাই ফিট হতে পারে। সবাই এভাবেই খেলছে।’

পূর্বের খবরপ্রথম ওয়ানডেতে কেমন হবে টাইগারদের একাদশ?
পরবর্তি খবরআরব সাগরে চীন-রাশিয়া-ইরানের যৌথ মহড়া শুরু