অনলাইন ডেস্কঃ বিএনপির যুগ্ম-মহাসচিব পদে এড. আব্দুস সালাম আজাদকে মনোনীত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল আনা হয়েছে। শনিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৩৯ পদে কোথাও রদবদল, কোথাও আবার নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছে নেতাদের।
এদের মধ্যে বেশ কয়েকজন বিএনপির প্রভাবশালী নেতাও আছেন।এতে বলা হয়, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে।





