ঢাকাঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
তিনি আস্থা প্রকাশ করেন যে, জনাব খলিলুর রহমান গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি এই গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।





