নিউজ ২১ ডেস্কঃ বিএনপি নেতা গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও শ্রমিক দল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার নিরবাচন কমিশনে আপীলে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা পেয়েছেন।
গাজীপুর ২ আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্র আপিল শুনানিতে আলহাজ্ব সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধভাবে মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে ।
এ যাত্রার গুরুত্বপূর্ণ এ বৈধতা পেয়ে আলহাজ্ব সালাউদ্দিন সরকার তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, আমার জন্য এটি একটি বড় অর্জন ও অনুপ্রেরণা আজকের বৈধতা।
তিনি বলেন, আমি মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সম্মানিত নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি-যারা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এই অর্জনকে সামনে রেখে আমি জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই। তিনি আরো জানান, শত প্রতিকুলতার ঝান্ডা ঘুচিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের সর্বাত্মকভাবে কাজ করে যাব।
নির্বাচন কমিশন গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ সালাহ্উদ্দিন সরকারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সালাহ্উদ্দিন সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি তার অঙ্গীকারকে কেন্দ্র করে তাঁর প্রার্থিতা বড় একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকেই সালাহ্উদ্দিন সরকার তাঁর কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরেছেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং তার মনোনয়ন পত্র বৈধ হওয়ার পর থেকে আরো দৃঢ়তার সাথে নির্বাচনী মাঠে নামতে প্রস্তুত।
এছাড়া, তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে সুষম উন্নয়ন, স্থানীয় সমস্যার সমাধান, এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা উল্লেখযোগ্য। তার প্রার্থিতা এ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা বহাল থাকায় টঙ্গীসহ গাজীপুর ২ সংসদীয় আসনের সর্বস্তরের মানুষের প্রাথমিক প্রত্যাশা পূর্ণ হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। সালাউদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য পদে বিজয় সুনিশ্চিতের মাধ্যমে গাজীপুর ২ এর সর্বস্তরের জনগন প্রত্যাশা করছেন।





