করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

145

অনলাইন ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ-স্বাভাবিক আছেন।

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান এ কথা জানান।

সচিব বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি করোনা পজেটিভ, এ কারণে বৈঠকে সরাসরি উপস্থিত হননি।

অর্থমন্ত্রী জুমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বলেও উল্লেখ করেন তিনি।

সচিব আরও জানান, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তিনি সুস্থ-স্বাভাবিক আছেন।

পূর্বের খবর২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট
পরবর্তি খবরনির্বাচনের আগে অস্বস্তি ছিল, এখন সামনে এগোতে চাই: ডোনাল্ড লু