এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ

238

মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এ পদে প্রেষণে নিয়োগের জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপরদিকে গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়। তিনি ছয় বছর এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করেন।

পূর্বের খবরবাংলাদেশ রূপপুরে রাশিয়ার সহায়তায় আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চায়
পরবর্তি খবরসিডিউল বিপর্যয় হয়নি, একটি ট্রেন বিলম্বে ছেড়েছে