একমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পারে:মাহমুদ আব্বাস

128

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। গতকাল রবিবার সৌদি আরবের এক সম্মেলনে এ কথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, গাজায় অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফাহ অঞ্চলে ইসরায়েলি এই হামলা যুক্তরাষ্ট্র ইচ্ছা করলেই বন্ধ করতে পারে। গাজায় আরো ইসরায়েলি হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজার ৫৭৫ জন। অন্যদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আর ২৫৩ জন ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস।

মিশরে যাচ্ছেন হামাস প্রতিনিধি: গাজায় যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরে যাবেন হামাস প্রতিনিধি। আজ সোমবার তারা কায়রোর উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের একটি প্রতিনিধিদল যুদ্ধবিরতি নিয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার চেষ্টা করবে। এক কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং ইসরাইলের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবে প্রতিনিধিদল।

পূর্বের খবরইভিএমের পক্ষে রায় দিলো ভারতীয় সুপ্রিম কোর্ট
পরবর্তি খবরআইএবি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা