নিউজ ২১ ডেস্কঃ গতকাল মঙ্গলবার সন্ধায় উত্তরা মিডিয়া ক্লাব- ও পাবনা সোসাইটির যৌথ আয়োজনে উত্তরা এভিয়েশন ক্লাব লিমিটেড এর অডিটোরিয়ামে উত্তরা মিডিয়া ক্লাবের সম্মানিত সদস্য সোহেল আহ্মেদের জম্মদিন উপলক্ষে নিপা আহমেদ’ সারাহ’ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সঙ্গীতানুষ্ঠানের উত্তরা পাবনা সোসাইটি (ইউ পি এস) , সভাপতি , উত্তরা মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মো: মহিউল ইসলাম শামসুল সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলংকৃত করেন উত্তরা মিডিয়া ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শরিফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড: মো: আবু তালেব,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: মো: আমিরুল ইসলাম শোভন ও সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড: মো: আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাংবাদিক রাসিদুল হাসান বুলবুল,উত্তরা মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির।
উক্ত জম্ম ও সঙ্গীতানুষ্ঠানে উত্তরা মিডিয়া ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন ।





