ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে সুবিয়ান্তোকে বিজয়ী ঘোষণা

209

ইন্দোনেশিয়ার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্তো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা এখনও কিছুটা বাকি রয়েছে। গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি জিতে নিয়েছেন সুবিয়ান্তো। ৭২ বছর বয়সী এই জেনারেল এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তাহলে তাকে আর রান-অফ লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি একবারেই প্রেসিডেন্ট হতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের আরও ধৈর্য ধারণ করতে বলেছেন সুবিয়ান্তো। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা সুবিয়ান্তোর
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে বিপুল ভোটের ব্যবধানে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয়লাভ করেছে বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত

 

ইন্দোনেশিয়ায় বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি পেয়েছেন প্রাবোও সুবিয়ান্তো।

No description available.

দেশটির নির্বাচনে কোনো প্রার্থী প্রথম ধাপে ৫০ শতাংশের বেশি ভোট পেলে দ্বিতীয় ধাপে লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি প্রথম ধাপের ভোটযুদ্ধেই প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেছেন।

 

 

রয়টার্স জানায়, পোলস্টারের তথ্য অনুযায়ী, সুবিয়ান্তোন নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রানোয়ো ১৭ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন।

প্রাবোও সুবিয়ান্তো জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। দেশটিতে ভোটাররা বুধবার প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট মেম্বার, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচিত করতে ভোট দিয়েছেন। এসব নির্বাচনে লড়েছেন  প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী।

সূত্র: আল জাজিরা।

পূর্বের খবরটঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে এক বন্দির মৃত্যু
পরবর্তি খবরসাংবাদিকতা, সামনে কঠিন চ্যালেঞ্জ?