আসন্ন ১২ই রবিউল আওয়াল চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী (দ.) চাঁদ দেখা সাপেক্ষে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৯ই রবিউল আওয়াল ঢাকায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পীরে বাঙ্গাল হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্ (মা.জি.আ)-এর ছদারতে এবং কয়েকজন আওলাদে রাসুলের উপস্থিতিতে এবারের উভয় জুলুছ অনুষ্ঠিত হবে বলে ট্রাস্টের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ২১ডেস্কঃ আজ শনিবার বেলা ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে আনজুমান ট্রাস্ট এক্সিকিউটিভ কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মোঃ ইয়াহিয়া খান, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, সাহজাদ ইবনে দিদার, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মোঃ ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, মোহাম্মদ ওমর সুলতান, এস. শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন (পাপ্পু), নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, মোহাম্মদ হোসেন খোকন, উপদেষ্টা মোহাম্মদ আবদুস সাত্তার।






