আজ থেকে ৫ দিনের ঈদের ছুটি শুরু

230

ঢাকাঃ আজ শুক্রবার (১৪ জুন) থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুন) ছিল শেষ কর্ম দিবস। শুক্রবার এই ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ জুন। ঈদুল আজহায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৭ জুন (১০ জিলহজ্জ) দেশে পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে।

সরকারি বর্ষপঞ্জী অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে।

 

ঈদযাত্রায় সদরঘাটেমানুষেল ভিড়, ছবি: নাসিরুল ইসলামঈদযাত্রায় সদরঘাটেমানুষেল ভিড়

 

ঈদের ছুটিকে কেন্দ্র করে সকাল থেকে বাস, ট্রেন এবং লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কোরবানির পশুর হাট জমে উঠেছে। বাড়ি ফেরা, পশুর হাট এবং শেষ কর্ম দিবসকে ঘিরে সড়কে সকাল থেকে যানজট দেখা গেছে।

পূর্বের খবরবিএনপির ঢাকাসহ চার মহানগরের ছাত্রদল-যুবদলের কমিটি বিলুপ্ত
পরবর্তি খবরদেশে প্রতি ১০ শিশুর ৯ জনই নিজ পরিবারে সহিংসতার শিকার: ইউনিসেফ