আজ কোথাও চাঁদ দেখা যায়নি, সৌদি ও অস্ট্রেলিয়াতে বুধবার ঈদ

191

সৌদি আরবে দেখা যায়নি ঈদের চাঁদ। সুতরাং দেশটিতে ঈদ হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি।

এই তথ্য নিশ্চিত করার আগে সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছিলেন, মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে। আর এদিকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপন করবে দেশটির মুসলিম সম্প্রদায়ের লোকজন। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানায় অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

আন্তর্জাতিক ডেস্ক: আজ সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে বলে জানান বিখ্যাত মুসলিম জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি। কারণ হিসেবে তিনি বলেন, সোমবারেও সূর্যের আগে চাঁদ অস্ত যাবে ও সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের জন্ম হবে না।

আরেক জ্যোতির্বিজ্ঞানী মুতাইব আল-বারগাশ জানিয়েছিলেন, সৌদির আবহাওয়া কিছুটা মেঘলা। তবে ঈদের চাঁদ দেখতে বড় কোনো বাধা নেই।

 

 

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

 

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

 

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটি জানায়, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। সে হিসেবে বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এখনো শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ফতোয়া কাউন্সিল এই মর্মে নিশ্চিত হয়েছে যে অস্ট্রেলিয়ার টাইমজোন অনুযায়ী সিডনি ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামী ৯ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে নতুন চাঁদ উদয় হবে।

ওই দিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্তের ১২ মিনিট পর, ৫ টা ৫১ মিনিটে দেখা মিলবে নতুন চাঁদের

গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ উদযাপন হবে।

পূর্বের খবরচাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার
পরবর্তি খবরবান্দরবানের সীমান্তবর্তী এলাকাগুলোতেই কেএনএফ-এর তৎপরতা কেন?