অ্যাডভোকেট সিগমা হুদা আর নেই

195
ঢাকাঃ আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট সিগমা হুদার মৃত্যু হয়।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিরাজুল ইসলাম।
৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা মারা যাওয়ার দেড় বছর পর মারা গেলেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে ফজরের নামাজের পর রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে সিগমা হুদার প্রথম জানাজা হবে। এরপর দোহারে জোহরের নামাজের পর দুটি জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

সিগমা হুদা দুই মেয়ে সিগমা হুদা ও শ্রাবন্তী হুদা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত রোববার শারিরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে। পরে বুধবার রাজধানীর ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা হুদা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপার্সন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন। ২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা।
পূর্বের খবরসিলেট বিভাগে বিসিএ ফাউন্ডেশন ইউকে উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তি খবরকোটা আন্দোলনকারীদের সঙ্গে সন্ত্রাসীদের সম্পর্ক নেই বলে বিশ্বাস করি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা