হোটেল লা’ মেরিডিয়ানে জমকালো আয়োজনে ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠিত

273

ঢাকাঃ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৩য়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। গত ৭ জুন, শুক্রবার ঢাকার পাঁচ তারকা হোটেল লা’ মেরিডিয়ানে বসেছিল তারকা-সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের এক জমকালো মিলন মেলা। এবার অনুষ্ঠানের মূল স্পন্সর ছিল হারল্যান নিউইয়র্ক।বিশ্বের বিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইক এর আদলে বাংলাদেশে এই ফ্যাশন ডে টানা তৃতীয়বারের মতন আয়োজিত হল।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’-এ শো-স্টপার ছিলেন অর্জুন রামপাল। এতে আপ্লুত অর্জুন কথা বলেছেন এ দেশের মানুষদের নিয়েও। বলিউড তারকা অর্জুন রামপাল দীর্ঘ সময় পর ১৪ বছর পরে ঢাকায় এলেন। অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন। এ প্রসঙ্গে ‘দিল চাহতা হ্যায়’খ্যাত অভিনেতা বললেন, ‘এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকসই ফ্যাশন। তাই দয়া করে আপনারা রেকভর্তি কাপড়-চোপড় কেনা বন্ধ করুন, এর চেয়ে টেকসই কিছু বেছে নেন ভবিষ্যতের জন্য।’

বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি। অভিনেতা পরেছিলেন নীল টপস, কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোট। ফ্যাশন শোতে অংশ নেওয়া অন্য মডেলরা এদিন হাজির হয়েছিলেন অভিনব পোশাকে।

অংশ নিলেন ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’-এর জমকালো আয়েজনে। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও আরো আলো ছড়িয়েছেন বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা এবং মামনুন হাসান ইমনের মতন জনপ্রিয় তারকারা। এক মঞ্চে এতো তারকাদের এমন বর্ণাঢ্য উপস্থিতি সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি।

তারকাবহুল বর্ণিল এই  আয়োজনে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির উপস্থিতি যোগ করেছে এক ভিন্ন মাত্রা। ম্যাক্স বিউ‘র ব্যতিক্রমী উপস্থাপনা মন কেড়েছে সবার। ম্যাক্স বিউ‘র ব্র্যান্ড থিমে ডিজাইন করা শাড়িটি পরে র‍্যাম্পে আসতেই দর্শকেরা তুমুল করতালিতে ফেটে পরে।

ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক ৫ টি নজরকাড়া শেইডে পাওয়া যাচ্ছে। এর বিল্ডেবল ফর্মুলা, লং লাস্টিং টেক্সচার এবং  ময়েশ্চারাইজিং গুণাগুণ আপনাকে দিবে সাধ্যের মধ্যে সেরাটাই। ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক” এখন সকল বিভাগীয় শহর ছাড়াও পাওয়া যাচ্ছে ১০০ টির ও বেশি হারল্যান স্টোর আউটলেটে এবং হারল্যান অনলাইন স্টোর।

দীর্ঘ সময় পর র‌্যাম্পে হাঁটলেন দেশ সেরা নায়ক শাকিব খান। তাকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।

শুক্রবার (০৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব খান। একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্প মাতালেন তিনি। তার সঙ্গে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পরীমণি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

আয়োজক পিয়াল হোসেন জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।

এদিন সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

 

পূর্বের খবরমোদী-শাহ সরকার গঠনের ক্ষেত্রে কী কী সমস্যায় পড়তে পারেন
পরবর্তি খবরটেলিপ্যাবের নতুন সভাপতি আরশাদ আদনান, সম্পাদক দোদুল