এ ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।





