হাইকোর্ট মাজারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

170

অনলাইন ডেস্ক:

রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ ঘটনা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, আমরা হাইকোর্ট মাজার মসজিদের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি যে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এ এসআই।

পূর্বের খবরবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত-নেপাল চুক্তি আবশ্যক
পরবর্তি খবরবর্জ্যকে সম্পদ করতে জিরো ওয়েস্ট নীতি গ্রহণ করতে হবে’