সামিটের মাধ্যমে দেশের সেবা করা আমার সেরা অর্জন’

138

অনলাইন ডেস্ক:

সামিটের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সেবা করা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। এক দশকের বেশি সময় ধরে আমি পরিবর্তনের পরিকল্পনা করেছি। সম্প্রতি সামিট গ্রুপের নতুন নেতৃত্ব নির্বাচনের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান।

আজিজ খান আরও বলেন, শুরুর দিকে আমরা আমাদের সন্তানদেরও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করি। চলতি বছর আমি ৭০ বছরে পা দিয়েছি। এখনই উপযুক্ত সময় কোম্পানির পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার। বৃহত্তম অবকাঠামোগত সমষ্টি হিসেবে আমরা আমাদের জাতির প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন।’

অনুষ্ঠান শেষে জাফর উম্মেদ খানকে সামিট অ্যান্ড অয়েল শিপিং কো লিমিটেডের চেয়ারম্যান (১৭ এপ্রিল থেকে কার্যকর) এবং লতিফ খানকে সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) চেয়ারম্যান হিসেবে নির্বাচনের অনুমোদন দেওয়া হয়েছে (২৯শে এপ্রিল থেকে কার্যকর)।

এর আগে দুজনেই নিজ নিজ প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পূর্বের খবর৭১ শতাংশ মার্কিনি মনে করেন বাইডেনের গাজানীতি ভুল
পরবর্তি খবরশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী