সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হত্যা মামলায় গ্রেফতার

146
নিউজ২১ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে।
হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে পুলিশের গোন্দো বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানিয়েছিল।
 
তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা।
পূর্বের খবরহাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা কাজে ফেরেননি এখনো
পরবর্তি খবরবঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারে আরও চার উপদেষ্টা শপথ নিলেন আজ