লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে আজ রবিবার রাত ৯টায় রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘ফিরোজা’ থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডন যাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন।
আজ রোববার রাতে এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে এদিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করেন।
এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।
তার সঙ্গে আরও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।





