সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড প্রেসক্লাব অব বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

190

নিজস্ব প্রতিবেদকঃ গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম আমরা জানি। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা । সংবাদ মাধ্যম গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে । রাষ্ট্রের কল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদ মাধ্যমে উঠে আসে ঠিক তেননি সংবাদ মাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। এদিক থেকে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) বলা হয়।

যুগ যুগ ধরে মানুষ সংবাদ, সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব দিয়েছে, আবার এটিও উপলব্ধি করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় অথবা সংবাদমাধ্যম যদি কোনো দুরভিসন্ধি নিয়ে অসত্য বা অর্ধসত্য সংবাদ প্রচার করে, তা দেশ, জাতি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে।

এই লক্ষ্যে দক্ষ, নির্ভিক, স্বচ্ছ পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে দেশের প্রগতিশীল সাংবাদিকদের সূ-সংগঠিত করার উদ্দেশ্যে ১৩ এপ্রিল ২০২৪ ইং শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে কয়েকজন পেশাদার সৃজনশীল সাংবাদিকদের উদ্যোগে স্থানীয় একটি রেষ্টরেন্টে এক সভায় ‘ইউনাইটেড প্রেসক্লাব অব বাংলাদেশ‘ নামে একটি সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বিশিষ্ট সাংবাদিক এবং সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় পেশাদার সাংবাদিকদের পেশাগত মান, স্বচ্ছতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যত জীবনের আর্থ-সামাজিক নিরাপত্তার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানকে আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও নাগরিক সংগঠক ইফতেখার শিশিরকে যুগ্ম আহবায়ক এবং সিনিয়র সাংবাদিক, কবি ও সংগঠক মৃনাল চৌধুরী সৈকতকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংবাদিক মো. কামরুজ্জামান, সাংবাদিক মো. আবু নাঈম খান , সাংবাদিক শেখ খোকা আমিন, সাংবাদিক মাহবুব আলম রবিন, সাংবাদিক শেখ মো. জাহাঙ্গীর আলম, ও সাংবাদিক বাবু শংকর রায়।

সংগঠনটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিসহ তাদের সাংগঠনিক কার্যক্রম. লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এখানে প্রকাশ্য যে, মূলত দেশের পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করবে বলে ঘোষণা করা হয়। আগামী ৩রা মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসকে সামনে রেখে ‘ইউনাইটেড প্রেস ক্লাব অফ বাংলাদেশে’র আনুষ্ঠানিক যাত্রার আশা করছেন ক্লাবের নবনির্বাচিত আহবায়ক একেএম শরিফুল ইসলাম খান। আসছে ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রেলী ও  সেমিনার ও খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করার প্রতয় ব্যক্ত করেন।

 

পূর্বের খবররাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস
পরবর্তি খবরআজ পহেলা বৈশাখ, ১৪৩১ বাংলা নতুন বছর এস গো নতুন আলোকে নূতিন পুলকে এ ভূবন ভরিয়ে দাও!