সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর মনোনয়ন জমা

175

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্ধারিত দিন রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয় নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগ মনোনীত ৪৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছেন। মনোনয়নপত্র জমার সময় মনোনীত ৪৮ জন প্রার্থীর পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকরাও ছিলেন।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।

এসময় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরবিএনপিকে ধ্বংস করছেন তারেক রহমান: নানক
পরবর্তি খবরবাবলাকে অব্যাহতি দিলেন জিএম কাদের