শহীদ মীর মুগ্ধ মঞ্চে শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

278
ঢাকাঃ উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চে শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। 

রাজধানীর উত্তরা রবীন্দ্র স্বরনি সংলগ্ন ৩ নম্বর সেক্টরের শহীদ মীর মুগ্ধ মঞ্চে বিএনপির উদ্যোগে শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি।

 

May be an image of one or more people, temple and text

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী এ্যাড শামসুর রহমান শিমুল বিশ্বাস, সানজিদা ইসলাম তুলি, ফাউন্ডার মায়ের ডাক, মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিন আফাজ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

পূর্বের খবরসংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে জামায়াতপন্থি পুলিশ কর্মকর্তাদের পদায়নের চেষ্টা
পরবর্তি খবরবিএনপি যতই ছাড় দিচ্ছে জামায়াত ততই ঘাড়ে চেপে বসছে