অনলাইন ডেস্ক:
রাজধানীর শ্যামবাজার ঘাটে জেটিতে থাকা একটি লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার খবর পেয়েই ফারায় সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
জানা গেছে, এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লাগে। তবে, এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।





