ঈদ-এ মিলাদুন্নবীর জশনে জুলুছে ﷺ আগামীকাল ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ঢাকার মোহাম্মপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ হতে শুরু হবে। উক্ত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী জশনে জুলুছে এ ছদারত করবেন আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাত ১০.২০ সুদূর পাকিস্তান থেকে বাংলাদেশের জমিনে তাশরিফ এনেছেন। আজ ৯ই রবিউল ঢাকায় এবং ১২ই রবিউল আউয়াল চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছে যোগ দেওয়ার কথা আছে।

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ
নিউজ ডেস্কঃ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুসের আয়োজন করেছে বাংলাদেশ গাউসিয়া কমিটি। প্রতি বছর ঢাকা কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের উদ্যোগ গ্রহন করে আসছে।
দিনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীতে জশনে জুলুস (র্যালি) করেছে বাংলাদেশ গাউসিয়া কমিটি। শুক্রবার সকাল ৯ টার দিকে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সামনে সড়কে জশনে জুলুস বের হয়।

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ব্যবস্থাপনায় ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা কমিটির সহযোগিতায় আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী এর নেতৃত্বে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাঁহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী অনুসারীরা এই জশনে জুলুসে অংশ নেবেন।
এসময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন শোভা পাবে।

প্রসঙ্গত, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এ দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করে আসছে বিশ্বের মুসলমান সম্প্রদায়।





