রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

152

অনলাইন ডেস্ক:

রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে নিয়ে আসা পথচারী মুস্তাকিম জানান, আজ সকালের দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেল গেটের সামনের রাস্তা পারাপারে সময় দ্রুতগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পূর্বের খবরচট্টগ্রাম বন্দরে একই নম্বরে এলো দুই কনটেইনার, তদন্তে কমিটি
পরবর্তি খবর৫০ হাজারে সন্তান বিক্রির পর মায়ের অনুশোচনা, ৯৯৯ নম্বরে উদ্ধার