যাত্রাবাড়ীতে ঋণের চাপে কাপড় ব্যবসায়ীর গলায় ফাঁস

171

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে মো. জুয়েল মোল্লা (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী গলায় ফাঁস দিয়েছেন।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে তার এক আত্মীয়র কাছ থেকে জানতে পারি- ওই ব্যক্তি কাপড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় মন্দ হওয়ার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।

এসআই বলেন, তিনি ওই বাসায় একাই থাকতেন। রাতে তার কক্ষে চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পাশের লোকজন দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিহত জুয়েলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেরার গহরদী গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন।

পূর্বের খবরসম্পত্তি আত্মসাতের মামলা নিয়ে ট্রান্সকম গ্রুপের বিবাদ তুঙ্গে, ডেইলি স্টার-প্রথম আলো বিপাকে
পরবর্তি খবরঅটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেলো চালকের