ঢাকাঃ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম। এই দিনে বিভিন্ন দেশে প্রধানত শিয়া মতাবলম্বী মুসলিমরা আশুরা পালন করেন।
প্রতি বছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। চারিদিকে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে। এ ছাড়াও ১০ মহররমে হজরত মুসা (আঃ) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বেও মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল।
পবিত্র আশুরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে বাংলাদেশে।
প্রতিবছরের ন্যায় এবারেরো সেখানে থেকে বের করা হয় তাজিয়া মিছিল। রোববার দুপুরে বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয়। হাজারো মানুষ এই শোক মিছিলে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে অংশ নেয়। একই সময়ে হবিগঞ্জের বিভিন্ন মোকাম থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে এবার ছুরির বদলে হাত দিয়ে বুক চাপড়িয়ে মাতম করতে দেখা যায়।

হিজরি ৬১ সনের এই দিনে, পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন, ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।
আশুরা উপলক্ষে, পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিমদের কয়েকশ মানুষ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলক্ষেতে গিয়ে মিছিল শেষ হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এছাড়া রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পবিত্র আশুরা উপলক্ষে ইমামবাড়া হোসেনী দালানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করে। আশুরা দিবস বাংলাদেশে সরকারি ছুটির দিন।





