ঢাকাঃ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন -(রহ.) সাহেব ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ পাকের দরবারে দোয়া মরহুমের আত্নার মাগফিরাত ও জান্নাতের আলা মকাম দান করুন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ৯টায় আহমদিয়া জামেয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হবে।
পীরে বাঙ্গাল, আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী জোহরের নামাজের দোয়াতে মরহুম আলহাজ্ব মোহাম্মদ মহসিন (রহ:) কে শাহাদাতের মর্যাদা দান করেছেন।
জুলুস ময়দানে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ হুজুরের ইমামতিতে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক বুলবুল ও সেক্রেটারী জনাব মোহাম্মদ কাশেম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






