নিজস্ব প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুন্সিগঞ্জ-২, লৌহজং-টঙ্গীবাড়ী আসনে এডভোকেট আব্দুস সালাম আজাদ ভাই বি এন পি থেকে চূড়ান্ত নমিনেশন পেয়েছেন।
উল্লেখ্য, এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিলো সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে। দীর্ঘদিন দলের নিষ্ক্রিয় এবং বিএনপি থেকে পদত্যাগ করা সিনহাকে মনোনয়ন দিলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বিএনপিতে। এরমধ্যে নব্বই উর্ধ্ব মিজানুর রহমান সিনহা সম্প্রতি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর নেওয়া হয়।

এমন অবস্থায় বুধবার রাতে এ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সালাম আজাদ দীর্ঘ বছর যাবত এলাকায় কাজ করে আসছেন এবং আন্দোলন সংগ্রামে রেখেছেন সক্রিয় ভূমিকা। একাধিকবার কারাবরণও করেছেন সালাম আজাদ।




