মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

158

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হোসেন আলী (৫০) নামের এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে তার ডান পায়ের নিম্নাংশ। বুধবার (২২ মে) সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালু খালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে। তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হলেও ডান পায়ের কবজি উড়ে গেছে।

স্থানীয় জেলেরা জানান, বুধবার বিকালে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ ধরতে যান জেলে হোসেন আলী। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান থেকে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কবজি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লাগে। এ সময় সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান বলেন, নাফ নদীতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। তবে কার ছোড়া গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পূর্বের খবরহুঁশিয়ারি দিয়ে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
পরবর্তি খবরটি-টোয়েন্টির আফগান-শক্তি জ্বলবে এবার?