নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শাখা পরিচালক মো: সিরাজুল ইসলাম গত ২৭ জুলাই ঢাকায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
উনার মৃত্যুতে সংস্থার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া এক শোক বার্তায় গুড গভর্নেন্স ফোরামের চেয়ারম্যান বিচারপতি সিকদার মকবুল হক শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেনl
অপর এক শোকবার্তায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেইলি বাংলাদেশ ভিউজের সম্পাদক প্রকাশক জনাব শরিফুল ইসলাম খান লিখেছেন মহান আল্লাহ সুবহানুতা’আলা উনার সব গুনাহ মাফ করে উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং উনার পরিবার ও আমাদের এই শোক সহ্যের ক্ষমতা ও ধৈর্য দান করুন, আমিন l





