মাওলানা এ.কে মোসলেহ উদ্দিন নোমানী সাহেব ইন্তেকাল করেছেন

348

নিজস্ব প্রতিবেদনঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম হযরত মাওলানা এ কে মোসলেহ উদ্দিন নোমানী সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন………

উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমানা গ্রুপের এমডি মাসুদুল হকের শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা এ কে মোসলেহ উদ্দিন নোমানী সাহেব আজ রাতে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হযরত মাওলানা এ.কে মোসলেহ উদ্দিন নোমানী সাহেবের গত বেশ কিছুদিন যাবত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মৃত্যুকালে মরহুম দুই পুত্র কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বারুইগাও গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মহান আল্লাহপাক মরহুমের দুনিয়াবী ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতবাসী করুন।
মাওলানা এ কে মোসলেহ উদ্দিন নোমানী সাহেবের মৃত্যুতে, তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ‘গুড গভর্নেন্স ফোরাম’ এর সভাপতি বিচারপতি সিকদার মকবুল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম বেদু, সভাপতি বোমার সাধারণ সম্পাদক- শাহাদাৎ স্বপন প্রমুখ।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক সমিতির সভাপতি,  অনলাইন নিউজপেপার এডিটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক,  বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান।

পূর্বের খবরবাকস্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস
পরবর্তি খবরবিএনপি বর্তমান ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি করছে