মক্কার প্রচণ্ড গরমে মধ্যে ধর্মপ্রাণ মুসলানদের পবিত্র হজ শুরু

249
হজযাত্রীরা মক্কায় বার্ষিক হজের সময় গ্র্যান্ড মস্কের বাইরে। ১৪ জুন, ২০২৪।
হজযাত্রীরা মক্কায় বার্ষিক হজের সময় গ্র্যান্ড মস্কের বাইরে।

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে ৪ হাজার ২শো হজযাত্রী হজ করতে মক্কায় পৌঁছেছেন। সৌদি কর্তৃপক্ষ জানায়, গাজার যুদ্ধে নিহত ও আহত ফিলিস্তিনিদের পরিবারের আরও এক হাজার সদস্যও সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে হজ পালনের জন্য এসেছেন। রাফা ক্রসিং বন্ধ হওয়ার আগে এই এক হাজার আমন্ত্রিত ব্যক্তি গাজার বাইরে ছিলেন। বেশিরভাগই ছিলেন মিশরে।

এ বছরের হজে এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার তীর্থযাত্রীরা দামেস্ক থেকে সরাসরি ফ্লাইটে মক্কায় গিয়েছেন। সৌদি আরব ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মধ্যে চলমান সম্পর্কের বরফ গলানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সিরীয়রা হজের জন্য মক্কায় তাদের ক্লান্তিকর ভ্রমণে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী তুরস্কে যেতো।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনে অন্তত একবার হজ করা জরুরি।

 

https://fb.watch/sIu_UlWPKB/

পূর্বের খবরবাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনায় চীনেরই ঋণ চায়, ভারতের অবস্থান কি?
পরবর্তি খবরবিএনপির কমিটি বিলুপ্তির মধ্যে দিয়ে কি বার্তা জানান দিচ্ছে দলটি!