বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

161

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর দুদিন পর সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল ৭ আগস্ট (বুধবার) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, সমাবেশে প্রধান অতিথির হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্বের খবরবাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
পরবর্তি খবরঅন্তর্বর্তীকালীনঅন্তর্বর্তীকালীন সরকারের ২ কাণ্ডারিঃ প্রধান ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন ড. সালেহউদ্দিন আহমেদ