বিএনপি বলছে আওয়ামী লীগ ‘দেশকে বিক্রি করে দিচ্ছে’

182
নিউজ২১ডেস্কঃ ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেশকে বিদেশের ওপর ‘নির্ভরশীল’ করে তুলেছেন, তিনি অভিযোগ করেছেন তারা (সরকার) কিভাবে নিজেদের স্বার্থে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৯ জুন) রাজধানী ঢাকায়, আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

“দেখুন তারা দেশকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলেছে। তাদের বক্তব্য থেকেই সবকিছু স্পষ্ট হচ্ছে;” বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন, বিদেশিদের দোহাই দিয়ে সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। “তারা একটি আত্মনির্ভরশীল জাতিকে পরনির্ভরশীল জাতিতে পরিণত করেছে,” আলমগির বলেন।

প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জনগণ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিরসনে বাজেটে কোনো দিকনির্দেশনা নেই।

“বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা নেই এবং উৎপাদন বাড়তে পারে, এমন সব আমদানি পণ্য ও যন্ত্রপাতির ওপর কর আরোপ করা হয়েছে,” তিনি বলেন। “তাহলে কর্মসংস্থান হবে কিভাবে,” প্রশ্ন করেন আলমগির।

ওবায়দুল কাদের: ‘লুটপাট বন্ধ করতে এই বাজেট’

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বাজেট করা হয়েছে রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।” রবিবার (৯ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক দলীয় সভায় একথা বলেন তিনি।

“বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিলো, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিলো, তা থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না। নিজের লোকদের শায়েস্তা করার সাহস বিএনপির নেই;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের আরো বলেন, “কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কী দুর্বৃত্ত? বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না, সে যেই হোক।”

“বিরোধীরা বসে নেই, তারা কর্মসূচি দেবে। আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেয়া হচ্ছে তা সফল করার জন্য সব পর্যায়ের নেতাদের অফিস মুখী হওয়ার আহবান জানাচ্ছি;” বলেন কাদের।

পূর্বের খবরSaint Martin’s Island cut off from mainland
পরবর্তি খবরIndia down Pakistan in low-scoring thriller