বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদির ফোনালাপ

152
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সাথে নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

সোমবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি তুলে ধরে পোস্ট করেছেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।

নরেন্দ্র মোদি আরো লিখেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

পূর্বের খবরআওয়ামী লীগের ভবিষ্যৎ কী?
পরবর্তি খবরভারত ফারাক্কা খোলায় দেশের যেসব জেলা বন্যাঝুঁকিতে