প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত পুতিনকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

193

ঢাকাঃ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

পূর্বের খবরবিএনপি কেন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে জড়িয়ে পড়ল?
পরবর্তি খবরবাংলাদেশে কেন পরিযায়ী পাখি আসে? তাদের প্রিয় আশ্রয় ছিল কোথায়?