প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চীনে চিকিৎসাধীন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

234
ঢাকাঃ জনাব নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য চীনের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা [মন্ত্রী পদমর্যাদায়], বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিলস এর মহাসচিব  জনাব নজরুল ইসলাম খান চীনে হাসপাতালে চিকিৎসাধীন, শুক্রবার তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আগামী শুক্রবার ব্রংকোস্কপি, বায়োপসি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর সভাপতি শরিফুল ইসলাম খান তাঁর চাঁচার আরোগ্যর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।”

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে বলেন, “দেশের বর্ষীয়ান এই রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনার আহ্বান জানান।
উল্লেখ্য, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পূর্বের খবরসারাদেশে খাল পুনঃখননের কাজ শুরু সরকারের
পরবর্তি খবরএই সরকার শুধু বিএনপির নয়, জনতার: শামসুজ্জামান দুদু