নিজস্ব প্রতিনিধিঃ নেপালের কাঠমুন্ডুতে আন্তর্জাতিক বিজনেস সামিট ও ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেলো।
সাউথ এশিয়ান বিজনেস ফোরাম আয়োজিত উক্ত বিজনেস সামিটে বাংলাদেশ সহ নেপাল, ভারত, চীন এর প্রায় শ খানেক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সুমন উপস্থিত ছিলেন নেপালি সাবেক পানি উন্নয়ন মন্ত্রী মোঃ আব্দুল খান এমপি ও চিড়িং লামু লামা তামাং (এমপি)।
এর আগে কামুন্ডুর থামেলে অবস্থিত হোটেল হেরিটেজ নেপালের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী আনন্দ পোখারেল সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া নেপালে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূত ও নেপালের উপ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে।





