নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রবীণ ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম news21bd.com এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। আজ সন্ধায় রাজধানীর গ্রীন রোডের বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন-BOMA কেন্দ্রীয় অফিসে (নিউজ২১বিডি.কম) news21bd.com এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অলোচনা সভা ও নানা অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়।

এতে সভাপতিত্ব করেন এস এম মহসীন ঈমাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বোমার প্রতিষ্ঠাতা সদস্য জনাব কামাল হোসেন। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক – শাহাদাত জ্বামান স্বপন, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, লায়ন খান আখতারুজ্জামান, প্রচার সম্পাদক, বোমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক –দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক –সালেহ রশিদ অলক, অর্থ সম্পাদক, আনহার সমশাদ, রকিবুল হাসান অন্তু, লুৎফজ্জামান হিমেল, লায়ন জি এম হাফিজুর রহমান, চ্যানেল ৯৩ এর জাহাঙ্গীর আলম তুষার, হামিদ রনি, কবির রনি, ইকবাল ভুঁইয়া, মোহাম্মদ শামীম, প্রাইম নিউজ ডটকম এর রাশেদ বাবু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন BOMA একেএম শরিফুল ইসলাম খান, প্রতিষ্ঠাতা সম্পাদক news21bd.com (নিউজ২১বিডি.কম)।






