দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, সম্ভাব্য মন্ত্রিপরিষদে যারা থাকবেন

578

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ এর অধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আর এতে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর দরজা খুলে গেল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে নিশ্চিত তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

এদিকে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আগামি ১৫ ফেব্রুয়ারি (রোববার) জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান হতে পারে। পরদিন সোমবার বা মঙ্গলবার বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ। এমপিদের শপথ গ্রহণের পরই নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ট আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্যা প্রেসিডেন্ট।

 

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

 

সেই কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ এখতিয়ারে নয়া মন্ত্রিপরিষদ গঠনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি একটি নতুন মন্ত্রী পরিষদ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি বিশ্বস্ত সুত্রের তথ্য অনুযায়ী সম্ভাব্য মন্ত্রী পরিষদের একটি খসড়া তালিকা দেয়া হলোঃ

 

 * প্রধানমন্ত্রী    : জনাব তারেক রহমান

* পরিকল্পনা মন্ত্রী : ড: আব্দুল মঈন খান

* স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী : মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

* জনপ্রশাসন মন্ত্রী- ইকবাল হাসান মাহমুদ টুকু

* সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী- সালাউদ্দিন আহমেদ।

* স্বরাস্ট্র মন্ত্রী -হুম্মাম কাদের চৌধুরী৷

* অর্থ মন্ত্রী- ড: রেজা কিবরিয়া

* বানিজ্য মন্ত্রী -আমির খসরু মাহমুদ চৌধুরী

* রেল পথ মন্ত্রী- ড: এম ওসমান ফারুক

* শিক্ষা মন্ত্রী – আনম এহসানুল হক মিলন

* ধর্ম মন্ত্রী – শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

* ডাক তার ও টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী – খায়রুল কবির খোকন

* পররাষ্ট্র মন্ত্রী- হুমায়ুন কবির

* নৌ পরিবহন – আমান উল্লাহ আমান

* মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী- মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

* তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

* আইন মন্ত্রী- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

* কৃষি মন্ত্রী – কৃষিবিদ হাসান জাবির তুহিন

* ভুমি মন্ত্রী : এডভোকেট আবদুস সালাম পিন্টু

* গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রী- বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

* মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী -চৌধুরী নায়েব ইউসুফ

* সমাজকল্যাণ মন্ত্রী- এ কে এম ফজলুল হক মিলন

* পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী – আব্দুল ওয়াদুদ ভুইয়া

* দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান ও পরিবেশ বিষয়ক মন্ত্রী – ড : রফিকুল ইসলাম বাচ্চু

* প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী – ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

* শিল্প মন্ত্রী – আব্দুল আওয়াল মিন্টু

* পাট ও বস্ত্র মন্ত্রী- আহমেদ আযম খান

* শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী – জয়নুল আবেদিন ফারুক

* যুব ও ক্রীড়া মন্ত্রী- আমিনুল হক

* স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী- ড জেড এ এম জাহিদ।

* বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রী – ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন

* বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী- শহীদ উদ্দিন চৌধুরী এনি

* খাদ্য মন্ত্রী – ব্যারিস্টার কায়সার কামাল।

 

প্রতিমন্ত্রী :

* আইন প্রতিমন্ত্রী – এড. আব্দুস সালাম আজাদ

* শিক্ষা প্রতিমন্ত্রী – শ্যামা ওবায়েদ

* পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী – ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

* সাস্থ্য প্রতিমন্ত্রী -ড: সানছিলা জেবরিন প্রিয়াংকা।

* বানিজ্য প্রতিমন্ত্রী – জাকির হোসেন বাবলু

* ভুমি প্রতিমন্ত্রী – নজরুল ইসলাম মঞ্জু

* অর্থ প্রতিমন্ত্রী – নাসের রহমান।

* শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী – এস এম জাহাঙ্গীর হোসেন

* সরস্ট্র প্রতিমন্ত্রী – মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

* সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী – শামসুর রহমান শিমুল বিশ্বাস।

 

পূর্বের খবরজুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের, বিজয় মিছিলে ‘না’,
পরবর্তি খবরনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ