”তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে”ঃ ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

323

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) -এর ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়েছে।

 

 

 

নিউজ ২১ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টায় উত্তরা মুগ্ধমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জাসাস নেতাকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।

জাসাস ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান না থাকলে জাসাস হতো না। তিনি রাজপথে ছিলেন, এখন নেতৃত্বেও আছেন। সেই নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি জনগণ মেনে নেবে না।”

অনুষ্ঠানটি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতির পরিসরেও প্রাণবন্ত উপস্থিতি তৈরি করে। কর্মী সম্মেলনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দলীয় আদর্শ ও গণতন্ত্রচর্চার বার্তা তুলে ধরা হয়।

ঢাকা মহানগর উত্তর জাসাস -এর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।  জনাব আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব মোঃ সাঈদ সোহরাব সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব হেলাল খান আহ্বায়ক, জাসাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জনাব জাকির হোসেন রোকন সদস্য সচিব, জাসাস, জাতীয় কেন্দ্রীয় কমিটি। জনাব মোস্তফা জামান সদস্য সচিব, বিএনপি, ঢাকা মহানগর উত্তর।

 

 

পূর্বের খবরদেশের তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: সানেম ও অ্যাকশনএইড বাংলাদেশে
পরবর্তি খবরসারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ