ঢাকাঃ গতকাল ৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের (ঢাকা ১৭) নির্বাচনী কার্যালয়ে – বনানী ১/সি,রোড নম্বর – ২, বনানী আবাসিক এলাকা, ঢাকায় এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মিডিয়া সেল এর উদ্যোগে গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে ও আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।







