তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী :মির্জা ফখরুল

276
ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন।
এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। এই সময়ে পুরো মিলনায়তনে তুমুল করতালি দিয়ে চিকিৎসকরা তারেক রহমানকে অভিনন্দন জানাতে থাকে। কাকরাইলের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর জাতীয় কাউন্সিল-২০২৫ হয়। এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
messenger sharing buttonfacebook sharing button

copy sharing button

sharethis sharing button

 

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি।

 

দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানে তার দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব বলেন, ডা. ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, আমার স্ত্রীর চিকিৎসক- আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডা. সুমন আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই কারণ আমি তো হরদম তাদের কাছে যাই। উনি (ডা. ফরিদ) আমাকে বলছিলেন, যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ, বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান সেই কাজগুলো করতে পারছেন না। আপনারা যারা অত্যন্ত মেধাবী চিকিৎসক এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান, যেটা হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ কিন্তু আমরা সেটা করতে পারছি না।

 

ঔষধনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওষুধ নীতি বিশেষ করে যারা ওষুধ তৈরি করেন, ম্যানুফ্যাকচারারস, তারা দুদিন আগে আমার কাছে এসছিলেন, তারা অত্যন্ত সঙ্কটে আছেন। বর্তমান সরকারে যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি উপদেষ্টা আছেন তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্ষম হয়েছে। এই যে বিষয়গুলো কিন্তু আমাদেরকে এড্রেস করতে হবে।

তিনি বলেন, আমাদের এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করছিল, বাইরে এক্সপোর্ট করছিল। এখন তারা বলছে যে, ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি যে ৩১ দফা দিয়েছেন, এই জাতির সবচাইতে প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, আমরা এটাকে ম্যাগনাকাটা বলি। এটাকে পরিবর্তন নিয়ে আসা যুগান্তকারী, সেখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি (তারেক রহমান) উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন।

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই, শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।

নির্যাতিত চিকিৎসকদের অবদান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে আহতদের চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরও যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদেরকে চিকিৎসা করেছেন সেটা জাতি কোনদিন ভুলবে না।

সরকারের কাছে একটি অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে। এটা আমাদের একটা অত্যন্ত বড় চাওয়া এই দেশের মানুষ।

কাউন্সিল অধিবেশনের পর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ‘আজিজ-শাকুর’ ও ‘হারুন-শাকিল’ এই দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এই দুই প্যানেল ছাড়াও ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে প্রফেসর লুৎফুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি পদে দুই প্রার্থী অধ্যাপক একেএম আজিজুল হক এবং অধ্যাপক হারুন আল রশীদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিজিটাল সুভেনীর উপস্থাপন করেন ডা. মোস্তফা আজিজ সুমন।

পূর্বের খবরঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ আউরা খালের সেতু মেরামত
পরবর্তি খবরভুটানের রাজধানী থিম্পুতে ৪ বাংলাদেশিসহ ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ ১৩ গুণীজনকে সম্মাননা