জবি শিক্ষার্থীর অভিযোগের তদন্ত চলছে: ডিবিপ্রধান

266

অনলাইন ডেস্ক:

দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওই শিক্ষার্থীর করা অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, জবির ওই শিক্ষার্থী সোমবার (১৮ মার্চ) একটি অভিযোগ করেন। এর ভিত্তিতে আমাদের সাইবারের একটি টিম কাজ করছে। অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আমরা জবি ভিসির সঙ্গে কথা বলেছি। ভিসি অনেক কথা বলেছেন, এর অভিযোগের অনেক বিষয়ের অনেক কিছুই আমাদের হাতে নেই।

তিনি বলেন, প্রশাসনিক বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো না, তাকে কেন বার বার ফেল করানো হচ্ছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে আটকে রাখা হয়েছিল বা হুমকি দেওয়ার বিষয়গুলো আমরা তদন্ত করছি।

হারুন অর রশীদ আরও বলেন, শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাচ্ছেন জবির ফিল্ম ও টেলিভিশন বিভাগের ওই শিক্ষার্থী।

পূর্বের খবরইফতার পার্টি নয়, খাবার বিলিয়ে দিতে দিনঃ প্রধানমন্ত্রী
পরবর্তি খবরঢাবির ৬ শিক্ষার্থী পেলেন ‘সূরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি