চট্টগ্রামে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

191

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন কেসিদে রোড এলাকা থেকে ১ হাজার ৪০০ ইয়াবাসহ ইয়াছমিন আরা (৪৫) ও শাহানা আক্তার (২৮) নামের দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহানা আক্তার মহেশখালী থানাধীন মাঝের ডেইল গ্রামের আব্দুল আমিনের স্ত্রী এবং ইয়াছমিন আরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের ফজলুল হকের স্ত্রী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেসিদে রোড এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পূর্বের খবরশুরু হলো আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো
পরবর্তি খবরঢাকার টানা ১১ হার, সেরা চারে চট্টগ্রাম