‘গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে ৭২ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ’

157

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আজ দুপুরে বিজয়নগর এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়। হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে তার মাথার খুলি খোলা রয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। এরপর পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ঢাকা: শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।  ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এভাবে গুলিবিদ্ধ হলেন। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। বেলা ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

ডা. মোস্তাক জানান, নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা গুলিবিদ্ধ হাদীর অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটি স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই একটি পেলেট মানে ক্ষুদ্র ধাতব বলের অস্তিত্ব।  অস্ত্রোপচারের সময় সেরকম একটি পেলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যেই আছে।

এই চিকিৎসক বলেন, এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয় । রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্যই অস্ত্রোপচার করা হয়েছে।

শরিফ ওসমান হাদির মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে। যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত (ম্যাসিভ ব্রেন ইনজুরি) হয়েছে। বর্তমানে তার মাথার খুলি খোলা রয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। এরপর পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সিটি স্কানে দেকা গেছে বুলেটের ‘অংশবিশেষ’ ওসমান হাদীর ব্রেনে রয়ে গেছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্বের খবরতারেক রহমান ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন
পরবর্তি খবরঅবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান