খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-আব্বাস

178

অনলাইন ডেস্ক:

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১ এপ্রিল) জাগো নিউজকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল বলেন, চেয়ারপারসনকে দেখতে দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে যান। এসময় তারা একই হাসপাতালে ভর্তি থাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকেও দেখতে যান।

পূর্বের খবরছাত্ররাজনীতির সিদ্ধান্ত বুয়েটকে নিতে হবে: গয়েশ্বর
পরবর্তি খবরবুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি কর্নেল অলির সমর্থন